রবিবার রাত ৯টা ২৭ মিনিট! আকাশ থেকে চোখ সরাবেনই না, সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ
আগামী ০৭/০৯/২০২৫ তারিখে রবিবার রাত ৯টা ২৭ মিনিটে বাংলাদেশের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে বা রক্তিম বর্ণ ধারণ করবে, যা 'ব্লাড মুন' নামে পরিচিত। এই বিরল ঘটনাটি বাংলাদেশ থেকে স্পষ্ট দেখা যাবে এবং পৃথিবীর ছায়ায় চাঁদ ধীরে ধীরে ঢাকা পড়ে অন্ধকার হয়ে যাবে।
বিজ্ঞানীরা বলছেন
রবিবার রাত ৯টা ২৭ মিনিটে মিনিট (বাংলাদেশী সময়) থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে
চাঁদ। তার পর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এটি রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ বাংলাদেশের আকাশে
ঘটবে। গ্রহণের সময়ে সূর্য ঢাকা পড়লেও
চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে।
পূর্ণগ্রাসের সময় তা হয় গাঢ় লালচে। তার নেপথ্যেও রয়েছে কারণ।চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তা-ই পৃথিবীতে প্রতিফলিত
হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে
পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের
সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা
হয়ে থাকে।

0 মন্তব্যসমূহ