HEADER ADD

প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ

 সপ্তাহে দুই দিন সরকারি হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা,

প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ

 

সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জারিকৃত নির্দেশনা অনুযায়ী এখন থেকে সপ্তাহে মাত্র দুই দিন—সোমবার ও বৃহস্পতিবার—ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন।



 গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এ পরিপত্রে মোট আটটি বিষয় উল্লেখ করা হয়েছে।


এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

* প্রতিনিধিরা সপ্তাহে দুই দিন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন।

* নির্ধারিত সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতালের সীমানায় অবস্থান করতে পারবেন না।

* সাক্ষাতের সময় সকল প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।

* কোনো রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া পরিপত্রে আরও বলা হয়েছে,

* বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে প্রেসক্রিপশন লেখা যাবে না।

* হাসপাতালে সরবরাহ থাকা ওষুধ ও পরীক্ষা বাইরে থেকে করাতে বলা যাবে না।

* সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বেসরকারি সিল ব্যবহার করা যাবে না; তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে।

* টেবিলে বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখা যাবে না।

দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীদের ভোগান্তি এবং কর্মপরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ ছিল। চিকিৎসকদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে প্রভাবিত করার অভিযোগও ওঠে। নতুন এ নির্দেশনার মাধ্যমে হাসপাতাল পরিবেশ স্বাভাবিক রাখা ও রোগীদের স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ