বেকার যুবকের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পদ্ধতি চালু করার
জন্য সরকারের কাছে বেকার যুবকদের আহবান
বাংলাদেশের আজকের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে বেকারত্ব একটি বড় সমস্যা । দেশের তরুণ সমাজকে কর্মক্ষম ও স্বনির্ভর করে তুলতে হলে সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আমাদের প্রস্তাব, প্রত্যেক বেকার যুবককে ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনা সুদে ও বিনা জামানতে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।
শুধুমাত্র কিছু প্রাথমিক কাগজপত্রের ভিত্তিতে এ ঋণ অনুমোদন করা হলে যুব সমাজ উদ্যোক্তা হওয়ার সাহস পাবে। এই ঋণের কিস্তি পরিশোধ শুরুর সময়সীমা যদি এক বছর পর থেকে নির্ধারণ করা হয়, তাহলে তারা ব্যবসা দাঁড় করিয়ে নিজেই তার ঋণ শোধ করতে পারবে।কারন আমাদের দেশের ব্যাংকগুলো ঋণ দিলে তার ঠিক পরের মাস থেকে তার ঋণ পরিশোধের কিস্তির টাকা পরিশোধ করা শুর করে দিতে হয়।এতে করে সে ব্যাবসাটা শুরু করার আগেই বা ব্যাবসা থেকে লাভ পাওয়ার আগেই তাকে পুজি বেঙ্গে ঋণের টাকা পরিশোধ করতে হয়।যার কারনে সে আর সঠিকভাবে ব্যাবসাটা দাঁড় করাতে পারে না। বর্তমান বাস্তবতায় দেশের ব্যাংকগুলো ছোট উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ প্রদানে অনীহা প্রকাশ করে। আর ঋণ পেলেও এত জটিল শর্ত ও কাগজপত্রের বাধ্যবাধকতা আরোপ করা হয় যে, অনেক তরুণ উদ্যোক্তা আগ্রহ হারিয়ে ফেলে। যদি সরকার দেশের সব বাণিজ্যিক ব্যাংকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ "বেকার যুবক ঋণ প্রকল্প" চালু করে, তবে এর মাধ্যমে লাখো বেকার তরুণ স্বাবলম্বী হয়ে উঠবে। এতে শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের যুগোপযোগী উদ্যোগ বাংলাদেশকে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্তে নিয়ে যাবে।

0 মন্তব্যসমূহ