নতুন পে স্কেল কার্যকর হতে পারে আগামী জানুয়ারিতে
সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন।
এতে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
সোমবার
(২০ অক্টোবর)
কমিশনের সভায় এই খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,
জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর হতে পারে।
ফলে সরকারি কর্মচারীরা ওই মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
সে লক্ষ্যে গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন।
কমিশনটি ভোটের আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায় এবং নির্ধারিত সময়ের আগেই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।
খসড়া প্রস্তাবে প্রস্তাবিত মূল বেতন (গ্রেড অনুযায়ী):
গ্রেড-১: ১,৫০,৫৯৪ টাকা
গ্রেড-২: ১,২৭,৪২৬ টাকা
গ্রেড-৩: ১,০৯,০৮৪ টাকা
গ্রেড-৪: ৯৬,৫৩৪ টাকা
গ্রেড-৫: ৮৩,০২০ টাকা
গ্রেড-৬: ৬৮,৫৩৯ টাকা
গ্রেড-৭: ৫৫,৯৯০ টাকা
গ্রেড-৮: ৪৪,৪০৬ টাকা
গ্রেড-৯: ৪২,৪৭৫ টাকা
গ্রেড-১০: ৩০,৮৯১ টাকা
গ্রেড-১১: ২৪,১৩৪ টাকা
গ্রেড-১২: ২১,৮১৭ টাকা
গ্রেড-১৩: ২১,২৩৮ টাকা
গ্রেড-১৪: ১৯,৬৯৩ টাকা
গ্রেড-১৫: ১৮,৭২৮ টাকা
গ্রেড-১৬: ১৭,৯৫৫ টাকা
গ্রেড-১৭: ১৭,৩৭৬ টাকা
গ্রেড-১৮: ১৬,৯৯০ টাকা
গ্রেড-১৯: ১৬,৪৪১ টাকা
গ্রেড-২০: ১৫,৯২৮ টাকা

0 মন্তব্যসমূহ