HEADER ADD

তফসিল ঘোষণায় আশাবাদ দেখছেন মির্জা ফখরুল


                                          ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে দেশবাসী নতুনভাবে আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন

মির্জা ফখরুল বলেন, “এই ভোট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঘটনা নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্বশীল ভূমিকা রাখবেএমনটাই আমরা আশা করি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণের ভোটাধিকার বাস্তবায়িত হবে এবং দেশের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে

এর আগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারে একযোগে দেওয়া ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ঘোষণায় জানানো হয়আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিন অনুষ্ঠিত হবেজাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোট

 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ:২৯ ডিসেম্বর,

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে জানুয়ারি

আপিল দায়েরের শেষ দিন:১১ জানুয়ারি

আপিল নিষ্পত্তি:১২১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রতীক বরাদ্দ:২১ জানুয়ারি

প্রচারণার সময়সীমা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত

তফসিল ঘোষণার প্রতি স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বার্তায় বলেন, “এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ