HEADER ADD

ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : মির্জা ফখরুল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে ফারাক্কা বাঁধসংক্রান্ত ইস্যুকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, ফারাক্কা বাঁধের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নদীর প্রবাহ কমে যাওয়ায় কৃষি, পরিবেশ জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে পরিস্থিতি দীর্ঘমেয়াদে মোকাবিলায় একটি টেকসই কার্যকর সমাধান জরুরি

সোমবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার ফারাক্কা ইস্যুতে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বিএনপি রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ন্যায্য স্থায়ী পানি বণ্টন চুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর

মির্জা ফখরুল বলেন, “দেশের নদী বাঁচলে দেশ বাঁচবে ফারাক্কার কারণে যে জলসংকট তৈরি হয়েছে তা শুধু একটি মৌসুমি সমস্যা নয়, এটি জাতীয় নিরাপত্তা, কৃষি উৎপাদন পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই ক্ষমতায় গেলে আমরা ইস্যুকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করব

তিনি আশা প্রকাশ করেন, জনগণ বিএনপিকে সুযোগ দিলে সার্বভৌম স্বার্থ রক্ষার্থে দলটি ফারাক্কা সংকট সমাধানে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ