HEADER ADD

ফেনী সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

 ফেনী সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি


ফেনী সরকারি কলেজে ছাত্র সংসদ (ফেকসু) নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। রবিবার সকালে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকারের কাছে এই স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণিত বিভাগের শিক্ষার্থী আবদুল আজিজ , ব্যবস্থাপনা বিভাগের ,সোহরাব হোসেন শাকিল, ইসলামী ছাত্রশিবিরের জেলা এইচআরডি সম্পাদক হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ সভাপতি ,সাজ্জাদ হোসেন মজুমদার, শিক্ষার্থী **আরিফ হোসাইন, মোসলেহ উদ্দিন মাহাদী, শহীদুল ইসলাম প্রমুখ।


স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন—২০১৯ সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ একতরফাভাবে বিনাভোটে সব পদ দখল করে নেয়।

 শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সমস্যার সমাধানের অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ।

 ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়, যা দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের ঐতিহাসিক ধারার সঙ্গে যুক্ত।

তারা আগামী  এক সপ্তাহের মধ্যে নির্বাচনের রূপরেখা  প্রকাশ এবং আগামী  অক্টোবর মাসের মধ্যে ফেকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।

অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার সাংবাদিকদের বলেন, *“ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। নির্দেশনা পাওয়া গেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পেছনের ইতিহাস

দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ সালের ৯ এপ্রিল ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ওই বছরের ৩০ মার্চ ঘোষিত ফলাফলে ছাত্রলীগের প্যানেল থেকে তোফায়েল আহমেদ তপু ভিপি এবং রবিউল হক ভূঞা রবিন জিএস নির্বাচিত হন। একই প্যানেল থেকে আশিক হায়দার রাজন হাজারী এজিএস, নুর করিম জাবেদ  স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক এবং নোমান হাবিব  তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হন।

👉 সার্বিকভাবে শিক্ষার্থীরা মনে করছেন, ফেকসু নির্বাচন আয়োজন না করলে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছেন তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ