বলিউডে এখন আনন্দের জোয়ার। জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। সোমবার সকাল ৮টা ২৩ মিনিটে তাঁদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্মের পর দম্পতির পরিবারে নেমে আসে আনন্দের বন্যা।
হাসপাতাল থেকে নবজাতক ও মা–কে বাসায় নেওয়ার সময় দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কালো কাচের বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িতে ক্যাটরিনা ও শিশুকে নিয়ে বের হন ভিকি কৌশল। হাসপাতালের সামনে উপস্থিত অসংখ্য অনুরাগী ও সংবাদকর্মী তাঁদের এক ঝলক দেখার আশায় অপেক্ষা করলেও গাড়ির কালো কাচের কারণে কেউ নবজাতককে দেখতে পাননি। মুহূর্তটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দম্পতি সরাসরি জুহুর সমুদ্রতীরবর্তী নিজস্ব বাংলোতে ফিরে গেছেন, যেখানে তাঁরা নতুন জীবনের এই পর্ব শুরু করেছেন। ভিকি ও ক্যাটরিনা দুজনেই আধ্যাত্মিক বিশ্বাসে অনুপ্রাণিত। জানা গেছে, সন্তান জন্মের সময়ও ভিকি ‘ওম’ মন্ত্র পাঠ করছিলেন, যেমনটি তিনি প্রেগন্যান্সির খবর প্রকাশের সময় করেছিলেন।জ্যোতিষীয় মতে, নবজাতক—যাকে অনেকে আদর করে ‘বেবি কৌশল’ বলছেন—রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই শিশুরও বাবা–মায়ের মতোই শিল্প ও জনপ্রিয়তার জগতে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।বলিউডের সহকর্মী ও অনুরাগীরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা
পাঠাচ্ছেন নবদম্পতির উদ্দেশে। তাঁদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস
তুঙ্গে।
বিনোদন প্রতিবেদক



0 মন্তব্যসমূহ