HEADER ADD

খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফ্লাইটটিকে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মেডিকেল ফ্লাইটটি মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করবে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের চূড়ান্ত মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে যাত্রার সময়সূচি পরিবর্তন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

 এদিকে ব্যবহৃত এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি উন্নতমানের বিজনেস জেট। দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম এ বিমানটি আন্তর্জাতিক মেডিকেল ইভাকুয়েশন সেবায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল রেঞ্জ থাকায় ঢাকা থেকে লন্ডন পর্যন্ত জরুরি চিকিৎসা পরিবহনের জন্য এটি উপযোগী।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ