HEADER ADD

সারা দেশে বাতিল হলো বিতর্কিত এসএ রেকর্ড

 





সারা দেশে বাতিল হলো বিতর্কিত এসএ রেকর্ড

বাংলাদেশে ভূমি রেকর্ড প্রকাশ মানেই প্রায়শই নতুন করে মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ দেখা দেয়। বিশেষ করে এসএ (সার্ভে অ্যাটেস্টেড) রেকর্ডকে ঘিরে দীর্ঘদিন ধরেই অসংখ্য অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠছিল। অনেক ক্ষেত্রেই প্রকৃত জমির মালিকরা সব দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও রেকর্ডে নাম পাননি, বরং অন্যের নামে জমি অন্তর্ভুক্ত হয়ে গেছে।

ভূমি বিশেষজ্ঞরা জানান, সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) রেকর্ড তুলনামূলকভাবে নির্ভুল হলেও এসএ রেকর্ডে ত্রুটি ও দুর্নীতি ছিল ব্যাপক। এজন্য সরকার এবার সারা দেশে একযোগে বিতর্কিত এসএ রেকর্ড বাতিল করেছে এবং প্রকৃত মালিকানা পুনঃনির্ধারণে আদালতকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

কেন বাতিল হলো এসএ রেকর্ড?

১. রেকর্ডে নাম থাকা ব্যক্তির সঙ্গে সিএস রেকর্ডভুক্ত প্রকৃত মালিক বা উত্তরাধিকারীর কোনো সম্পর্ক নেই।
২. ক্রয় বা উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রমাণ না থাকা সত্ত্বেও জমি নিজের নামে রেকর্ড করানো হয়েছে।
৩. আসল উত্তরাধিকারীদের বঞ্চিত করে অতিরিক্ত জমি আত্মসাৎ করার চেষ্টা হয়েছে।

সরকারের পরিকল্পনা

সরকার জানিয়েছে, পুরনো এনালগ পদ্ধতির কারণে অনেক ভুলভ্রান্তি ও কারচুপি হয়েছিল। তাই আদালতের মাধ্যমে ১–২ বছরের মধ্যে রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

যাদের রেকর্ড বহাল থাকবে

যাদের দলিলপত্র ও মালিকানার প্রমাণ সঠিক এবং ধারাবাহিক আছে, তাদের এসএ রেকর্ড বাতিল হবে না। সঠিক কাগজপত্র থাকলে এসএ রেকর্ড এখনো দেশের গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড হিসেবেই কার্যকর থাকবে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ