HEADER ADD

ফেনীতে অবৈধ ভবন বাঁচাতে পৌরসভার কারসাজি

 

 ফেনীতে অবৈধ ভবন বাঁচাতে পৌরসভার কারসাজি, ড্রেন নির্মাণে আঁকাবাঁকা নকশা


ফেনী শহরে সরকারি জায়গায় দখল করে গড়ে ওঠা একটি বহুতল ভবন রক্ষায় পৌরসভা নানাভাবে কারসাজি করছে বলে অভিযোগ উঠেছে। শহরের পানি নিষ্কাশনের জন্য শুরু হওয়া গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ প্রকল্পটি কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


সূত্র জানায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোভিড প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন এলাকায় ড্রেন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এজন্য একটি মাস্টার প্ল্যানও করা হয়েছিল। কিন্তু বিভিন্ন মহলের চাপ প্রভাব খাটানোর কারণে কাজের অগ্রগতি থেমে ছিল দীর্ঘদিন। সম্প্রতি রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার লতিফ টাওয়ার সংলগ্ন জমজম টাওয়ার পর্যন্ত প্রায় ৪৩০ মিটার দীর্ঘ এবং ফুট প্রস্থের ড্রেন নির্মাণ শুরু হয়। প্রায় ৯৮ লাখ টাকার এই কাজের দায়িত্ব পায়দ্যা নিউ ট্রেড লিংক” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজ শুরুর পর থেকেই সড়কের পাশে অবৈধ দোকানপাট ভেঙে খাস জমি সড়ক ফাঁকা করা হয়। কিন্তু পুরাতন রেজিস্ট্রি অফিস সড়কের পাশে পৌরসভার জায়গায় গড়ে ওঠা একটি তলা ভবন রক্ষায় শুরু হয় তদবির। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট মহলের প্রভাবে পূর্বের মাস্টার প্ল্যান পরিবর্তন করে ড্রেন নির্মাণে নতুন করে আঁকাবাঁকা নকশা প্রয়োগের চেষ্টা চলছে।

এতে দেখা যায়, একদিকে খাস জমি দোকানপাট ভেঙে জায়গা দখলমুক্ত করা হলেও, অন্যদিকে প্রভাবশালীদের অবৈধ দখল অক্ষুণ্ণ রাখতে ড্রেনকে অপ্রয়োজনীয়ভাবে বাঁকানো হচ্ছে। বিশেষ করে সাবেক মুক্ত বাজার থেকে মিজান রোড পর্যন্ত ড্রেনের কাজ সোজা না করে বাঁকানো হয়েছে। অথচ মিজান রোডের উত্তর পাশে অনেক দোকান উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, পরিকল্পিতভাবে কাজ না হওয়ায় ভবিষ্যতে ড্রেনটির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাবে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে এবং শহরে জলাবদ্ধতা জনদুর্ভোগ আরও বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ