HEADER ADD

তা হলে সত্যিই কি বাগ্‌দান সারলেন হুমা?

 

তা হলে সত্যিই কি বাগ্‌দান সারলেন হুমা? হুমা কুরেশির বাগ্‌দান নিয়ে তোলপাড়, নায়িকার জবাব দক্ষিণ কোরিয়া থেকে



বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বাগ্‌দান ঘিরে গত কয়েক দিন ধরে সরগরম সোশ্যাল মিডিয়া ও ইন্ডাস্ট্রির আড্ডা। খবর রটে যায়, সলমন খানের ছোটভাই সোহেল খানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কের জল্পনার পর এবার নাকি অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বাগ্‌দান সারলেন।এই গুঞ্জন আরও জোরালো হয় অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বান্ধবী আকশা সিংহের ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে। সেখানে হুমা ও অভিনয় প্রশিক্ষক রচিত সিংহকে একই রঙের কালো পোশাকে দেখা যায়। ছবির ক্যাপশনে আকশা লেখেন, তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক। ছবিতে হুমার হাতে হিরের আংটি চোখে পড়তেই ভক্তরা ধরে নেন, বাগ্‌দান সেরে ফেলেছেন তিনি। তবে জল্পনা নিয়ে নীরবতা ভেঙেছেন স্বয়ং হুমা কুরেশি। ইনস্টাগ্রাম স্টোরিতে এক প্লেট খাবারের ছবি দিয়ে তিনি লেখেন— সবাই শান্ত থাকুন, নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ