HEADER ADD

বিএনপির ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

 

 বিএনপির হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা: তারেক রহমান

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির সাত হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তথ্য প্রকাশ করেন তারেক রহমান জানান, দুর্নীতি, চাঁদাবাজি অসদাচরণের দায়ে কেউ কেউ বহিষ্কৃত হয়েছেন, আবার কেউ পদ থেকে অব্যাহতি পেয়েছেন

তিনি লেখেন, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আমরা প্রমাণ করেছি, বিএনপি সততার প্রশ্নে আপসহীন ক্ষমতাসীনদের কাছে যে মানদণ্ড আমরা দাবি করি, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করাইতারেক রহমান বলেন, এভাবেই বিএনপি জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের আস্থা পুনর্গঠন করতে চায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলকে আধুনিকায়ন করা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা গড়ে উঠেছেতিনি আরও জানান, বিএনপি অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে এবং নারীদের পাশাপাশি তরুণ নেতা পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে তারেক রহমানের ভাষায়, “নিজস্ব ঐতিহ্যকে ধারণ করেই বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যৎমুখী আধুনিক বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনই বিএনপির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ