HEADER ADD

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দল

 

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দল

 


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার রাত দেড়টার দিকে প্রতিনিধি দলটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া প্রতিনিধি দলে শিগগির যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।

 এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

 আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতির বিষয় তুলে ধরবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ