বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে ভারতের পত্রিকা “এই সময়”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভারতের দৈনিক “এই সময়”-এ ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মির্জা ফখরুল ওই সাক্ষাৎকারে প্রচারিত বক্তব্য দেননি। তবুও সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বিভ্রান্তিকর।
বিএনপি মহাসচিব বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে এ ধরনের সংবাদে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করতে।

0 মন্তব্যসমূহ