HEADER ADD

প্রযুক্তির সহায়তায় এবার ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

 

 প্রযুক্তির সহায়তায় এবার ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

 


প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।সোমবার রাতে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে প্রবাসীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় সিইসি বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এই উদ্যোগ গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

তিনি জানান, প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগকে সহজ কার্যকর করতেপোস্টাল ভোট বিডিনামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যালট পেপার প্রেরণ পর্যন্ত সব কার্যক্রম সম্পন্ন হবে।রেজিস্ট্রেশনের সময় এনআইডি কার্ড, পাসপোর্টের তথ্য প্রবাসের ঠিকানা জমা দিতে হবে। পাশাপাশি ফেস আইডেন্টিফিকেশন লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোট দেওয়ার পর খামটি ডাকযোগে নির্ধারিত ঠিকানায় ফেরত পাঠাতে হবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, “প্রবাসীরা যদি ভোট দিতে চান তবে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আশা করি প্রবাসী ভাইবোনেরা এই সুযোগটি গ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ