HEADER ADD

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের ঢল, শহীদ মিনারে অবস্থান

 মার্চ টু সচিবালয়কর্মসূচিতে শিক্ষকদের ঢল, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরামঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরেমার্চ টু সচিবালয়কর্মসূচিতে অংশ নিতে তারা সেখানে জড়ো হনকিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করার কথা রয়েছে

জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করুনঅন্যথায় আমাদের আন্দোলন আরও কঠোর হবে।” তিনি জানান, আগের আন্দোলনে পুলিশ শিক্ষকদের ওপর হামলা চালিয়েছিলআজও যদি এমন ঘটনা ঘটে, তাহলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে

অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন নাএর আগে সোমবার সকাল থেকে একই দাবিতে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছেএতে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল-কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে

আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির হারঅপর্যাপ্ত অবাস্তব’। তারা পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন

গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে সংঘর্ষ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেপরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ