সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন কোনো পরোয়ানা জারির পরিকল্পনা নেই: প্রেস সচিব
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান
প্রসিকিউটরের দপ্তরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন,
বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো
পরিকল্পনা নেই।
শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক
বক্তব্যে তিনি বলেন, “আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে নিশ্চিত হয়েছি যে,
এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর অতিরিক্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করার উদ্যোগ নেই।”
শফিকুল আলম আরও জানান, সেনা গোয়েন্দা সংস্থা
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা
সরকারের নেই। বরং সীমান্তবর্তী ও আন্তর্জাতিক পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম আরও কার্যকর
করতে সংস্থাটিতে কাঠামোগত সংস্কারের বিষয়টি সরকার বিবেচনা করছে।
সূত্র: সরকারি প্রেস সচিবের দপ্তর

0 মন্তব্যসমূহ