HEADER ADD

আরও পাতলা হয়েছেন নায়িকা তামান্না!

 

আরও পাতলা হয়েছেন নায়িকা তামান্না!


৩ মাসে ১০ কেজি ওজন কমাতে পারেন আপনিও, জানালেন

নায়িকা তামান্নার প্রশিক্ষক

 


বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া সাম্প্রতিক সময়ে আরও ছিপছিপে ও মেদহীন চেহারায় ধরা দিয়েছেন। তাঁর আইটেম ডান্সের দৃশ্য দর্শকদের মুগ্ধ করছে। বিশেষ করে ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তাঁর নাচ ইতিমধ্যেই ভাইরাল। সেখানে তাঁকে ওভারসাইজড জিন্স ও বিকিনি টপ পরে দেখা যায়, আর তাঁর কোমরে বাড়তি মেদের কোনো চিহ্নই নেই।

তামান্নার ব্যক্তিগত প্রশিক্ষক সিদ্ধার্থ সিং জানিয়েছেন, এই গড়ন রাতারাতি তৈরি হয়নি। তবে তিনি বলেন, “শরীরে কোনো জটিলতা বা রোগ না থাকলে মাত্র তিন মাসে নিয়মিত কিছু অভ্যাস মেনে চললে যে কেউ ১০ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন।”



মেদ কমানোর ৩ অভ্যাস:

১. প্রতিবার খাবারে প্রোটিন রাখুন – এটি পেশির স্বাস্থ্য ভালো রাখে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমে।

২. বেশি করে পানি পান করুন – অনেক সময় শরীর পানি চাইলে মানুষ তা খিদের সঙ্গে গুলিয়ে ফেলে। এতে অপ্রয়োজনীয় ক্যালরি গ্রহণ বেড়ে যায়। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি।

৩. শরীরচর্চা ও পর্যাপ্ত বিশ্রাম নিন – দীর্ঘক্ষণ বসে কাজ না করে প্রতি ৪০ মিনিট পর অন্তত ৫ মিনিট হাঁটুন। প্রতিদিন অন্তত আধ ঘণ্টা শরীরচর্চা করুন এবং রাতে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।

 অন্য কোনও শারীরিক জটিলতা না থাকলে এই অভ্যাসগুলো কঠোরভাবে মেনে চললে তিন মাসে অন্তত ৫ কেজি থেকে সর্বোচ্চ ১০ কেজি ওজন কমানো সম্ভব বলে মনে করেন তামান্নার প্রশিক্ষক সিদ্ধার্থ সিং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ