HEADER ADD

অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন: নাহিদ ইসলাম

 

অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন এবং নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন।সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, "যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে এগোনো। আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হয়েছি।"

তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং সুযোগ বুঝে নিজেদের আখের গুছিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, "সময় এলে আমরা এদের নামও প্রকাশ করব।"তার মতে, অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। বিষয়ে তিনি বলেন, "তারা মনে করছেন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব নয়। যদিও এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানান সময় নানা ধরনের বাধা দিয়েছে।"

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসানো কতটা সঠিক সিদ্ধান্ত ছিলএমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, "ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না।" তিনি আরও জানান, সরকার গঠনের প্রথম ছয় মাসে বিভিন্ন ষড়যন্ত্র উৎখাতের চেষ্টা চলেছে, এখনো মাঝেমধ্যে সে ধরনের তৎপরতা চোখে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ