HEADER ADD

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

 

                                                        মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন করার চেষ্টায় বিশ্বাস করি না।”

রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হলেও নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার আক্রমণের কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তাঁর দাবি, “একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে।”

ধ্বংস হওয়া প্রতিষ্ঠান পুনর্গঠনের আহ্বান: বিএনপির মহাসচিব বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জনমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তরুণদের মনোভাব ও নতুন রাষ্ট্রচিন্তা: তিনি বলেন, দেশের তরুণ সমাজ পরিবর্তন চায় এবং তাদের চিন্তা-চেতনায় বড় রকমের রূপান্তর এসেছে।

তার ভাষায়, “পুরোনো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না। নতুন বাংলাদেশের যে চিন্তা মানুষ করছে, বিএনপিকেও সেই আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে।”

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আশাবাদ: খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। তারেক রহমান ব্যক্তিগতভাবে পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন বলে উল্লেখ করেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা চলছে জানিয়ে তিনি বলেন, “এতো মানুষের দোয়া—আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ