HEADER ADD

অতীতের বিচ্ছেদের জন্য নিজেকে দায়ী করেন সালমান খান

 

অতীতের বিচ্ছেদের জন্য নিজেকে দায়ী করেন সালমান খান

অভিনেতা সালমান খান আবারও উঠে এলেন শিরোনামেএবার ব্যক্তিগত জীবনের খোলামেলা আলোচনায় সম্প্রতি টুইঙ্কল খান্না কাজলের সঞ্চালিত এক বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান আমির খান দীর্ঘদিনের বন্ধুত্বের নানা মুহূর্তের পাশাপাশি দুজনই ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে

আমির খান জানান, শুরুতে সলমনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি খুব একটা ইতিবাচক ছিল না তবেঅন্দাজ় অপনা অপনাছবির কাজ করতে গিয়েই সম্পর্ক বদলাতে থাকে সেই সময়েই বন্ধুত্ব গাঢ় হয় বিশেষ করে যখন আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তাঁর বিচ্ছেদ হচ্ছিল, তখন সালমান পাশে এসে দাঁড়ান

নিজের অতীত সম্পর্ক নিয়ে অকপট ছিলেন সলমন তাঁর কথায়, “সম্পর্কে সমস্যা তখনই তৈরি হয়, যখন একজন এগিয়ে যায় আরেকজন পিছিয়ে থাকে তখন নিরাপত্তাহীনতা তৈরি হয় তাই একসঙ্গে এগোনো খুব জরুরিতবে সম্পর্ক না টেকার দায়ও নিজের কাঁধেই নিলেন তিনি সালমান বলেন, “কাউকে যদি দোষারোপ করতেই হয়, তবে আমাকেই দোষ দিন

অভিনয় জীবনের মতো ব্যক্তিগত জীবনেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন সালমান, কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি বিয়ের সিদ্ধান্তও নেননি তিনি তবে বাবা হওয়ার ইচ্ছার কথা গোপন করেননি অভিনেতা বলেন, “একদিন আমার অনেক সন্তান থাকবে খুব শিগগিরইদেখা যাকবন্ধুত্বের প্রসঙ্গে আমির খান স্মৃতিচারণ করে বলেন, “আমার বিচ্ছেদের সময় তুমি একদিন আমার বাড়িতে নৈশভোজে এসেছিলে সেই থেকেই আমাদের বন্ধুত্ব গভীর হয়

সালমান আমিরের এই খোলামেলা আলোচনায় তাঁদের সম্পর্কের বন্ধন যেমন প্রকাশ পেয়েছে, তেমনই সামনে এসেছে সালমানের ব্যক্তিগত জীবনের স্বপ্ন আকাঙ্ক্ষার কথাও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ