HEADER ADD

সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণহানি-১৪, নিখোঁজ -১২৩

 

সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণহানি-১৪, নিখোঁজ -১২৩

 


দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন “রাগাসা “ তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ১২৩ জন। ঝড়টি বর্তমানে চীনের দক্ষিণ উপকূল হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং জানিয়েছেন, ঝড়ে নিহতরা সবাই হুয়ালিয়েনের বাসিন্দা। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তৎপরতা চালাচ্ছেন।

 প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হুয়ালিয়েনের গুয়াংফু এলাকায় নদীর ওপর একটি বড় সেতু ভেঙে যাওয়ায় বহু মানুষ পানিতে ভেসে যান। ওই গ্রামের প্রায় এক হাজার বাসিন্দার মধ্যে অনেকে এখনও পানিবন্দী হয়ে আছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ান হংকংয়ে প্রবল ঝোড়ো হাওয়া ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে হুয়ালিয়েন ছাড়া অন্য কোনো জেলা বা হংকং থেকে প্রাণহানি বা নিখোঁজের খবর মেলেনি।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরের নিম্নচাপ থেকে সৃষ্টি হয়ে রাগাসা ধীরে ধীরেসুপার টাইফুনেরূপ নেয়। সোমবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানিজ দ্বীপে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার। সেখান থেকে ঝড়টি দ্রুত তাইওয়ানের দিকে ধাবিত হয়।

ঝড়আক্রান্ত এলাকায় উদ্ধার ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে তাইওয়ানের দমকল উদ্ধারকারী দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ