HEADER ADD

পিআর পদ্ধতি চালুর আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

 

পিআর পদ্ধতি চালুর আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

 


আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি প্রস্তাব দেন। পরে শরীয়তপুর সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ভিপি জিতু বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে একটি গণভোট করা যেতে পারে। যদি জনগণের বৃহৎ অংশ এবং রাজনৈতিক নেতারা মনে করেন বর্তমান প্রেক্ষাপটে পদ্ধতি প্রয়োজন, তাহলে তা গ্রহণযোগ্য হবে। কিন্তু জনগণ যদি প্রয়োজন না দেখে, তাহলে পিআর চালুর দরকার নেই।

তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি নাগরিক যোগ্যতার ভিত্তিতে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পাক। এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে বঞ্চিত গণতন্ত্রের চর্চা আবারও পুনরুজ্জীবিত হবে। আগামী জাতীয় নির্বাচন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুদৃঢ় করবে বলেই আমাদের বিশ্বাস।

শিক্ষার্থীদের উদ্দেশে জাকসু ভিপি বলেন, “রাজনীতিকে হতে হবে জনমুখী অংশগ্রহণমূলক। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন জাতির অগ্রগতি সম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ