HEADER ADD

পাকিস্তানের নজর এখন বাংলাদেশ

 

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনাল: পাকিস্তানের নজর এখন বাংলাদেশ


 এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তান দলকে বোঝা বেশ কঠিন। টুর্নামেন্টের শুরুতে ছন্নছাড়া মনে হলেও এখন তারা ফাইনাল থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে। আজকের বাংলাদেশপাকিস্তান ম্যাচটিই হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে, তারা ভারতের মুখোমুখি হবে ফাইনালে।

ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করেছিল পাকিস্তান। তবে পরশু শ্রীলঙ্কাকে হারিয়ে ফিরেছে জয়ের ধারায়। বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের হারালেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে যায়। ফলে ভারত নিশ্চিত করেছে ফাইনাল, বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এখন বাংলাদেশ না পাকিস্তানকারা ফাইনালে যাবে, তার উত্তর মিলবে আজকের ম্যাচ শেষে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, এবারের আসরে তাদের লক্ষ্য একটাইচ্যাম্পিয়ন হওয়া। তবে সেই পথে এগোতে হলে আজকের বাংলাদেশ ম্যাচকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে শাহিন বলেন, “বাংলাদেশ ভালো দল, সাম্প্রতিক সময়ে তারা দারুণ ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে সব বিভাগেই সেরা দিতে হবে। আমরা চাই না, কোনো সুযোগ তারা পেয়ে যাক।

পাকিস্তান শিবির অবশ্য টুর্নামেন্টে মাঠের বাইরের ঘটনা নিয়েও আলোচনায় ছিল। ভারতের কাছে টানা দুই ম্যাচ হারের পর একবার খেলোয়াড়দের হাত না মেলানোর ঘটনা নিয়ে বিতর্কে জড়ায় তারা। তবে এসব নিয়ে এখন আর ভাবতে চান না শাহিন, “আমরা শুধু ফাইনালে ওঠার দিকেই নজর রাখছি। এশিয়া কাপ জেতার জন্যই আমাদের সব চেষ্টা।

এশিয়া কাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি। পাকিস্তান যদি আজ বাংলাদেশকে হারাতে পারে, তাহলে সেই সম্ভাবনা এবার সত্যি হতে পারে। তবে বাংলাদেশ দলকেও খেলতে হচ্ছে কঠিন সূচির মধ্যে দিয়ে। সুপার ফোরে একমাত্র দল হিসেবে টানা দুই দিনে দুটি ম্যাচ খেলছে তারা।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, “টানা দুটি ম্যাচ খেলা খুব কঠিন, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এটা ন্যায্য নয়, তবে আমরা প্রস্তুত আছি। কাজটা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক কঠিন।

আজকের লড়াই তাই শুধু ফাইনালের টিকিটের জন্য নয়, বরং ইতিহাস গড়ার সুযোগও এনে দিয়েছে। একদিকে আত্মবিশ্বাসী পাকিস্তান, অন্যদিকে চাপ সামলাতে প্রস্তুত বাংলাদেশকে যাবে ভারতের সঙ্গে ফাইনালে, এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ