HEADER ADD

চার দিন পর ফেনীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার

 

চার দিন পর ফেনীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার


ফেনীর সোনাগাজীতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী অপহরণের চার দিন পর উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরসাহাভিকারি এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। সময় ওই বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ
সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সোনাগাজীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র এরশাদ উল্লাহ (১৭) ভিকটিমকে উদ্ধারের পর এরশাদসহ তাকে আশ্রয়দাতা মিজানুর রহমান ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই সোনাগাজীর বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রীর মা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে থানায় মামলা দায়ের করেন। মামলায় এরশাদ উল্লাহ, তার মা ফুলরা বেগম, বাবা সুজা উদ্দিন এবং সহযোগী মিজানুর রহমান ইসমাইল হোসেনকে আসামি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ