পদ্মার পাঙাশ বিক্রি হলো ৬০ হাজার টাকার বেশি দামে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়
পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল এক পাঙাশ মাছ। স্থানীয় জেলে রতন হলদারের জালে ধরা পড়া
মাছটির ওজন ছিল ২৩ কেজি ৮০০ গ্রাম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা
১১টার দিকে পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়ার মোহন
মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে দুপুর পৌনে ১২টার দিকে মাছটি উন্মুক্ত নিলামে তোলা
হয়।
নিলামে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা
দরে মোট ৫৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেয় চান্দু মোল্লা মৎস্য আড়ত। পরবর্তীতে
আড়তের মালিক জানান, সাম্প্রতিক সময়ে পদ্মায় এ ধরনের বড় আকারের পাঙাশ খুব একটা ধরা
পড়ে না। তিনি মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করেন, যার মোট মূল্য দাঁড়ায়
৬০ হাজার ৬৯০ টাকা।

0 মন্তব্যসমূহ