HEADER ADD

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারির মধ্যে চলছে সড়ক অবরোধ

 থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারির মধ্যে চলছে সড়ক অবরোধ

 


খাগড়াছড়ি জেলায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদর পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে নিরাপত্তার স্বার্থে সেনা, পুলিশ বিজিবির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে।

সকালে শহরের দোকানপাট বন্ধ থাকে এবং বিভিন্ন পয়েন্টে মানুষকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। তবে পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এর আগে শনিবার রাতে সাজেক ভ্রমণে যাওয়া দুই হাজারেরও বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। একইদিন দুপুরে জুম্ম ছাত্রজনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে মহাজন পাড়া উপজেলা পরিষদ এলাকায় দুপক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া মুখোমুখি অবস্থান তৈরি হয়। ঘটনায় ২৩ জন আহত হন।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন জানান, আহতদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা পুলিশ সুপার বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। উত্তেজিত দুপক্ষকে সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। নতুন করে কোনো সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

এদিকে সদর উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ