পুরোনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন প্রতিবেদক:
তবে অভিনয়ের বাইরে তাদের সম্পর্ক নিয়েও একসময় আলোচনা ছিল তুঙ্গে। ২০১৯
সালে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তখন দুজনই নীরব ছিলেন। অনির্বাণ সবসময় বলতেন, “সোহিনী
আমার খুব ভালো বন্ধু।” আর সোহিনীও সে সময় মুখ খোলেননি।
বর্তমানে অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন অন্য এক বিতর্কের কেন্দ্রে—টালিউড
ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে তার হাতে নাকি নতুন কাজ নেই। এই প্রসঙ্গে প্রশ্ন
করা হলে সোহিনী বলেন, “এটা হওয়া উচিত না। কাজের মানুষকে কাজ থেকে বাদ দেওয়া অন্যায়।
আমি এখন নিজস্ব সমস্যা সামলাতেই ব্যস্ত, কিন্তু সবাই চায় ইন্ডাস্ট্রি এগিয়ে যাক—এটাই
সবচেয়ে জরুরি।”উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে মুখাভিনেত্রী মধুরিমা গোস্বামীকে বিয়ে
করেন অনির্বাণ ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়েও টালিউডে নানা
গুঞ্জন শোনা যাচ্ছে।
.jpg)
.jpg)
.jpg)
0 মন্তব্যসমূহ