HEADER ADD

মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে

 

মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সব বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দিয়েছে আগামী দুই মাসের মধ্যে এই তথ্য সংরক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে

 সম্প্রতি মন্ত্রণালয়ের কল্যাণ- শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানানো হয়

 অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জীবিত মৃত বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক ওয়ারিশদের (পিতা, মাতা, স্ত্রী, সন্তান) তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে হবে প্রতিটি মুক্তিযোদ্ধার প্রোফাইলের তালিকায় ওয়ারিশ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট অপশন রাখা হয়েছে

 জীবিত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ আপলোড করতে হবে জীবিত মৃত ওয়ারিশদের তথ্য আলাদা আলাদা করে এন্ট্রি করার সুযোগ থাকবে জীবিত ওয়ারিশদের তথ্য জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর ভেরিফাই করে অন্তর্ভুক্ত করতে হবে মৃত ওয়ারিশদের ক্ষেত্রে মৃত্যুসনদ মৃত্যুর তারিখ যুক্ত করতে হবে, তবে তাদের জাতীয় পরিচয় যাচাইয়ের প্রয়োজন নেই

 প্রত্যেক মুক্তিযোদ্ধার একাধিক ওয়ারিশের তথ্য যোগ করার সুবিধা থাকবে কোনো ওয়ারিশ ভাতা গ্রহণের পর মারা গেলে তার তথ্য মৃত ওয়ারিশদের তালিকায় সংযোজন করতে হবে

 এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির দায়িত্ব পালন করবেন বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্বরত সোনালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপক সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার তথ্য অনুমোদন করবেন

 মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী দুই মাসের মধ্যে সব মুক্তিযোদ্ধার (জীবিত/মৃত) ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে সম্পন্নের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ