HEADER ADD

নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী মামদানি আগাম ভোটে এগিয়ে, ইহুদি ধর্মগুরুরা চটেছেন

 নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী মামদানি আগাম ভোটে এগিয়ে, ইহুদি ধর্মগুরুরা চটেছেন

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে ডেমোক্র্যাট প্রার্থীজোহরান মামদানিএই ভোটে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন তবে মুসলিম এই প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক প্রতিপক্ষসহ ইহুদি ধর্মগুরুরা

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের

র‌্যাবাইরা একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করছেন চিঠিতে সাধারণ ইহুদি ভোটারদের মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যে এক হাজারের বেশি র‌্যাবাই এই চিঠিতে স্বাক্ষর করেছেন, যা দেশটির রাজনীতিতে বিরল একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে

আগাম ভোটে বড় ব্যবধানে এগিয়ে থাকা মামদানি প্রতিশ্রুতি দিয়েছেনসব নাগরিকের জন্য বিনামূল্যে গণপরিবহন, শিশু যত্নসেবা এবং প্রায় ১০ লাখ মানুষের বাড়িভাড়া মওকুফের এসব প্রতিশ্রুতিতে শহরের প্রগতিশীল ভোটারদের সমর্থন পাচ্ছেন তিনি

তবে প্রতিদ্বন্দ্বীরা বলছেন, মামদানির প্রস্তাবগুলো অর্থনৈতিকভাবে অযৌক্তিক নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো তাকেইসলামপন্থিবলে সমালোচনা করেছেন এছাড়া মামদানি গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করায় ইহুদি সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে

আগামী নভেম্বর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এবারই প্রথম কোনো মুসলিম প্রার্থী শহরের মেয়র হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছেন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ